ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিনন্দন জানান তিনি।
পোস্টে মার্কো রুবিও লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একইসঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস।


