× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে সূচিত হলো এক নতুন অধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই আয়োজনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার বিএনপির সিদ্ধান্তে তা উন্মুক্ত পরিবেশে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার মধ্যেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে এলো।

অন্যদিকে, ৬৮টি আসন পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!