× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:২৫ পিএম

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।   

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে। 

তিনি বলেন, গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বন্ধুর পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে বাড়তে পারত। এজন্য আমরা সবার আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম শুরু করেছি। 

এনসিপির এই নেতা বলেন, সাক্ষাৎকারের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। 

বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!