বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিকে দায়িত্ব জ্ঞানহীন বললেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
শনিবার ( ৪ শনিবার) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে। বাংলাদেশেও এই সংকটের প্রভাব দেখা যাচ্ছে। সামনে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশংকা রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের দলের উচিত সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করা। কিন্তু সেটা দেখা যাচ্ছে না, বরং এমন সংকটে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিয়েছে, এই পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করি। যেকোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে। বৈশ্বিক এই সংকটে জনগণ বিরোধীদলের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন