× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০১:৫২ এএম

নতুন জীবনে পা রাখলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০১:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বৈবাহিক জীবনে পা রেখেছেন। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণ করেন।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ডা. শফিকুর রহমান ও অন্যান্য নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি একজন চিকিৎসক। কুমিল্লার চৌদ্দগ্রাম তার নিজ বাড়ি। তিনি বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার কন্যা। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আকদ সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও নেতাকর্মীদের পক্ষ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!