× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:২৯ পিএম

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন রাজধানীর মোহাম্মদপুর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছেন বলে জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। 

আজ ৩ মার্চ (সোমবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সুত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন৷ তিনি দেশ ছেড়েছেন কিংবা মা’রা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে৷ তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এই সাংবাদিক। 

এদিকে গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সে সময় দলটির সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গ্রেপ্তার বা পলাতক রয়েছেন।

তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম, তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়। 

কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শুনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন ওবায়দুল কাদের।

সর্বশেষ নাগরিক টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয়, নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা। 

যেখানে আরো জানানো হয়, ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং এ জানা গেছে ৫ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যাবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুরে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন।

 

আরবি/এস

Link copied!