× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০২:১৯ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যানের বাস ভবনে হামলার নিন্দা জানাল চুন্নু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০২:১৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আবারও প্রমাণ হল বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়।’

বিবৃতিতে বলেন, ‘জিএম কাদেরের বাসভবনে কাপুরুষোচিত এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি হামলার জবাব এদেশের জনগণ দেবে। আজ যারা এই দেশে মব সংস্কৃতির আগুন জ্বলিয়েছে, এই আগুনে একদিন তারাই ধ্বংস হবে।’

তিনি বলেন, ‘জিএম কাদের এর ওপর হামলা হচ্ছে স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সুস্পষ্ট আঘাত। হামলাকরীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে, জনগণের আদালতে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

Link copied!