× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১৯ পিএম

এবার মহিলাদল নেত্রীকে কনুই মারার ভিডিও ভাইরাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা পিছু ছাড়ছে না বিএনপি নেতাদের। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ফের কনুইকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।

এদিন সকালে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিতে যান জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যান্য নেত্রীরা। এ অুনষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, মহিলা দলের সাবেক নেত্রী ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিও ছিলেন।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ফুল দেওয়ার জন্য রিজভী আহমেদ ও আফরোজা আব্বাসের নেতৃত্বে মাজার বেদীর দিকে এগিয়ে যাওয়ার সময় নেত্রীদের মধ্যে লাগে প্রচণ্ড ঠেলাঠেলি। এ কারণে রিজভী ও আফরোজা বেদীর দিকে যেতে পারছিলেন না।

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার ডান পাশে থাকা নিলোফার চৌধুরী মনির বুকে ডান হাতের কনুই দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেন। সুলতানার কনুইয়ের আঘাত খাওয়ার পর নিলোফারকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখা যায় ভিডিওতে। এ সময় রিজভী আহমেদকে মুচকি হাসতে দেখা যায়।

এর আগে গত ২২ ডিসেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময়ও কনুইমারার ঘটনা ঘটান ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

ফের কনুইমারার এ ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে নানা সমালোচনা করছেন নেটিজেনরা।

শুধু এ দুটি ঘটনা নয়। এর আগে গেল বছরের ২ নভেম্বর কনুই দিয়ে ধাক্কা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ওইদিন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি। পরে এ ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

Link copied!