× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০২ এএম

৭ জেলায় নির্বাচনি সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০২ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি - সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি - সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চাইছেন তিনি।

এছাড়া তিনি সমাবেশগুলোতে বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। এরপর বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য রাখেন।

রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। ভোররাত ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হন। নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ভোররাত পর্যন্ত অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ সম্পন্ন করেন তারেক রহমান। সিলেট থেকে টানা সফরে পথে পথে জনসমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তিনি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

Link copied!