× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:১৭ এএম

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:১৭ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বরিশাল যাচ্ছেন। দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

সরেজমিন দেখা গেছে, ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। মঞ্চের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা বাঁশের ঘেরা স্থানে কলাপাতা বিছানো হয়েছে। সমাবেশ এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কিছু আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী জানান, বরিশাল বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। অন্যদিকে, ২০০৮ সালে এই বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ২০ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Link copied!