× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৮ পিএম

দেশের প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করতে চায় বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৮ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে শুধু নারীদের শিক্ষিত করবে না। তাদের কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভরশীল করতে চায় বিএনপি। দেশের প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করতে চায়। একদিন এভাবে পুরো দেশের মানুষ স্বাবলম্বী হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ভোটাধিকার পেতে মানুষ ১৬ বছরে জীবন দিয়েছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা তাদের এ আত্মত্যাগকে অস্বীকার করতে পারি না। 

তিনি বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।  

বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা কৃষকের মেরুদণ্ড মজবুত করতে চাই। এজন্য বিএনপি সরকার গঠন করলে কৃষকরা কৃষি কার্ড হাতে পাবেন, যার মাধ্যমে বিনা সুদে সার ও কিটনাশক পাবেন তারা। এ ছাড়াও তাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বিএনপি ক্ষমতায় গেলে মওকুফ করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। 

তিনি বলেন, বিগত ১৬ বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এলাকার উন্নয়ন হয়নি। এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার উন্নয়ন হতো তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ তার বক্তব্যে এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত ১৬ বছর এই দেশে শুধু ঢাকা-১৩ নয়, বাংলাদেশের কোন অঞ্চলে কোন কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে, কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। 

তারেক বলেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই ২০ কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনে উন্নয়নের রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষাব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছে। সেই বোনেরা, সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমানভাবে শিক্ষিত কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না আগামী দিনে গত বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। 

তিনি বলেন, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতিও আমরা দিতে চাই না, যা মানুষের পক্ষে সম্ভব নয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!