× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৪৭ পিএম

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াতের বিবৃতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৪৭ পিএম

জামায়াতে ইসলামীর লোগো।  ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।

তিনি বলেন, ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন সৎ, দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা বর্ষীয়ান রাজনীতিবিদ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীরবিক্রম’ খেতাবে ভূষিত হন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে তার ভূমিকা দীর্ঘদিনের ও গুরুত্বপূর্ণ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমন একজন মর্যাদাসম্পন্ন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেরই বহিঃপ্রকাশ। এ ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

রূপালী বাংলাদেশ

Link copied!