× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

চাঁদাবাজি বন্ধ না হলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে: জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

জামায়াত আমির ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াত আমির ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশজুড়ে শুরু হওয়া চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় আমরা কখনও পিছপা হব না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান  বলেন, ‘বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে নির্বাচনের ফলাফল বদলানো হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্র ও ঘাটে আমরা শক্ত পাহারা দেব, যাতে জনগণের ভোটের সঠিক মর্যাদা রক্ষা করা যায়।’

জামায়াত আমির বলেন, ‘আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব, তাদের অধিকার আদায় করব এবং ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ বহু রাজনৈতিক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসনের সুফল এখনো দেশের মানুষ দেখেনি। আমরা সেই সুযোগ জনগণের হাতে ফিরিয়ে দেব।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। এতে কোনো আপোস হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার এবং প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করবে না, বরং সংসদে একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ে কাজ করবে।

ইফতার মাহফিলে কেন্দ্রীয় ও মহানগরী কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী ও থানার কর্মপরিষদের সদস্য, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, ওলামা এবং স্থানীয় যুবপ্রতিনিধিসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভোটের অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা এবং দেশব্যাপী ন্যায়ের প্রতিষ্ঠা নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে।

Link copied!