ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

 ‘জুলাই শহিদদের সঙ্গে বেঈমানি করতে চাইলে প্রতিহত করা হবে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:১০ পিএম
খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

যারা জুলাই শহিদদের সঙ্গে বেঈমানি করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ অনুষ্ঠানটি সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলটির যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আবদুল জলিল।

জামায়াত আমির বলেন,   জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেবে না। জুলাই যদি না থাকে, তবে যমুনা, নির্বাচন, সরকার—সবকিছুরই অস্তিত্ব থাকবে না।

একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।