ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:৫১ পিএম
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ জারি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি পর্যালোচনা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।