× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩০ পিএম

তাসনিম জারাকে দেওয়া অনুদান ফেরত পাবেন যেভাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩০ পিএম

তাসনিম জারা।

তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ডা. তাসনিম জারা জানান, আগে তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী মনে করে দেশ-বিদেশের অনেক সমর্থক আর্থিক অনুদান পাঠিয়েছিলেন। কিন্তু এখন দলীয় পরিচয়ের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায়, যারা চাইবেন তাদের অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার পূর্ণ সম্মান। যারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তারা নির্দিষ্ট ফরম পূরণ করলে ট্রানজ্যাকশন আইডি যাচাই করে টাকা ফেরত পাবেন।’ এ জন্য তিনি একটি গুগল ফরমের লিংকও শেয়ার করেন। লিংকটি- https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি শর্ত পূরণের জন্য আগামীকাল থেকেই ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করবেন ডা. তাসনিম জারা। নিজস্ব সংগঠিত কর্মী বাহিনী না থাকলেও এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থনের ওপর ভর করেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তিনি।

Link copied!