× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:৩২ পিএম

২০২৬ সালে ওমরাহ ভিসার শেষ তারিখ ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু করার লক্ষ্যে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ, ২০২৬ (১ শাওয়াল ১৪৪৭ হিজরি)। মূলত পবিত্র রমজান মাসের শেষের দিকে ওমরাহ ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ২ এপ্রিল, ২০২৬। এ ছাড়া সব ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। হজের লজিস্টিক কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ১৮ এপ্রিলের পর কোনো ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না। সাধারণভাবে ৯০ দিনের ভিসা মেয়াদ থাকলেও, হজের বিশেষ মৌসুমী নিয়ম অনুসারে নির্ধারিত তারিখের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময়ে ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুমের যাত্রা শুরু হতে পারে।

যারা চলতি মৌসুমে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের ১৯ মার্চের আগেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের টিকিট এবং ভ্রমণের পরিকল্পনা আগে থেকে নিশ্চিত করতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!