× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০২:৩৬ এএম

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০২:৩৬ এএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

জানা গেছে, ১৯২৮ সালে আগাম রোজা রাখা ও ঈদুল ফিতর ও ঈদুল আজহার নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.)।

তার অনুসারীরা প্রথম আরব বিশ্বের সঙ্গে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা এবং ঈদ উদযাপন শুরু করেন। সেই থেকে কয়েকটি গ্রামের মুসল্লিরা রোজা এবং ঈদসহ ধর্মীয় উৎসব আগেভাগে পালন করে আসছেন।

এর মধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইল গ্রাম এবং ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল, কাইতাড়া, উভারামপুর, টোরামুন্সিরহাট, মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দিসহ অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন।

মতলব উত্তরের দেওয়ানকান্দি গ্রামের বোরহান উদ্দিন বলেন, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী। প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছি। এবারও দেশটির সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং আজ ঈদ উদযাপন করব।

সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জে ছয় মুসল্লিকে নিয়ে সাদ্রায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক। তিনি সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মাওলানা ইসহাক সাদ্রাবীর মেজো ছেলে।

তিনি জানান, “বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে এবং ঈদ উদযাপিত হলে সেই সঙ্গে ঈদ করা জায়েজ। গতকাল আফগানিস্তানে চাঁদ দেখা গেছে এবং সেখানে আজ ঈদ উদযাপিত হয়েছে। আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।”

রূপালী বাংলাদেশ

Link copied!