হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয় তা জনগণ জানতই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতই না। পাইলেও জনগণ জানত এলাকায় নেতায় পাঠাইছেন।
এর আগে, রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের খেজুর দেওয়ার একটি বিষয় সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন