ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

রায়ের পর ফেসবুক পোস্টে কি বললেন তামিমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:৪৫ পিএম
তামিমা সুলতানা তাম্মি। ছবি : সংগৃহীত

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। একই সঙ্গে তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তামিমা লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের সত্যের পথে বিজয় দান করেছেন। শুরু থেকেই আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল। তাই আইনের প্রতি সম্মান রেখে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

তিনি আরও লিখেছেন, সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার জন্য আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকল ধরনের মিথ্যা অপপ্রচার ও মনগড়া অভিযোগকে উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করায় আদালতকে অসংখ্য ধন্যবাদ।

পোস্টে তিনি বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করে সত্য ও ন্যায়বিচারের বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, আদালতের সাম্প্রতিক রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই পোস্টটি নিয়ে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।