বিপিএলের ১২তম আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় সিলেট।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেট টাইটান্সের সংগ্রহ করে ১৯০ রান। দলের এই বড় সংগ্রহে ব্যাট হাতে ভূমিকা রাখেন পারভেজ হোসেন ইমন।
পাওয়ার প্লেতে এদিন ভালো শুরু পায় সিলেট ওপেনার সাইম আইয়ুব। মাত্র ১৫ বলে ২৮ রান করে তিনি আউট হন। তার ইনিংসে ছিল ৩ চার ও ২ ছয়। ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই ২০ রান করে ফেরেন।
ওপেনার রনি তালুকদার জাজাইয়ের সঙ্গে ৩২ রানের জুটি গড়লেও, বড় জুটি গড়ে ওঠে ইমন-আফিফের। তাদের ৪১ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের স্কোরকে শক্তিশালী করেন।
ইমন ২৮ বল খেলে ৩ চার ও ৪ ছয়ের সাহায্যে ফিফটি পূর্ণ করেন এবং অপরাজিত থাকেন ৬৫ রানে। আফিফ হোসেন ১৯ বল খেলে ৩৩ রানে আউট হন।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একজন করে উইকেট নেন।
এই ম্যাচে রাজশাহীকে জয়লাভ করতে হলে ১২০ বলে সংগ্রহ করতে হবে ১৯১ রান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন