× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০২ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক চলায় শ্রীলঙ্কায় লিগ পর্বের চার ম্যাচ খেলার সম্ভাবনার কথাও উঠেছে।

এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে নেই জাকের আলি অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। এ ছাড়া আলিস ইসলামও দারুণ করেছেন।

এ ধরনের ক্রিকেটারদের ওপরও বিশেষ নজর রাখছেন নির্বাচকরা। প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সময় আছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন।

বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের দুটি ম্যাচ কলকাতায় ইংল্যান্ড ও ইতালির সঙ্গে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!