× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:১৫ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টিকে থাকার লড়াই আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:১৫ পিএম

পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে, এ ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ, তবে পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই ম্যাচ।

ইংল্যান্ড টুর্নামেন্ট শুরু করে নেপালের বিপক্ষে মাত্র ৪ রানের জয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, তারপর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে স্নায়ুচাপের জয়। অন্যদিকে পাকিস্তানও নেদারল্যান্ডসের বিপক্ষে হোঁচট খেতে খেতে জিতেছে, ভারতের কাছে ৬১ রানে হেরেছে, আর যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়েছে।

সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ভাগাভাগি পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনালে ওঠার আশা এখন অনেকটাই অনিশ্চিত। ইংল্যান্ডকে হারাতে পারলে টিকে থাকবে সেমিতে ওঠার আশা। হারলে বিদায়ই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

অন্যদিকে ইংল্যান্ড অবশ্য সুপার এইটে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে; কিন্তু ৯ উইকেটে ১৪৬ রানের সাধারণ সংগ্রহ রক্ষা করতে হয়েছে- যেখানে ফিল সল্টের হাফসেঞ্চুরি ছাড়া বড় ইনিংস ছিল না। তবে পাকিস্তানকে এই ম্যাচে হারাতে পারলে ইংল্যান্ডের সেমিফাইনসালে ওঠা অনেকটাই সহজ হয়ে যাবে।

দুই দলের ওপেনাররাই এখন চাপে। ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের সাইম আইয়ুব- এই টুর্নামেন্টে এ দুজনের সম্মিলিত রান মাত্র ১২৩। পাকিস্তানের অন্য ওপেনার সাহিবজাদা ফারহান অবশ্য দুর্দান্ত ফর্মে, ২২০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। তবে বাবর আজমের স্ট্রাইক রেট (১১৫.৭৮) নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের বিপক্ষে ব্যয়বহুল বোলিংয়ের পর শাহীন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখা হয়েছে।

ইংল্যান্ডের ক্ষেত্রে উইল জ্যাকস তিন ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে দলকে ভরসা দিয়েছেন। পাল্লেকেলে মাঠে সাম্প্রতিক সময়ে চার ম্যাচে চার জয়ে তারা প্রায় ‘হোম অ্যাডভান্টেজ’-এর স্বাদ পাচ্ছে।

জস বাটলার পাঁচ ইনিংসে মাত্র ৬০ রান করেছেন। অধিনায়ক হ্যারি ব্রুক তার ওপর আস্থা রাখলেও বড় ম্যাচে তাকে রান করতেই হবে। অন্যদিকে পাকিস্তানের পেস আক্রমণে সালমান মির্জা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, বিশেষ করে যদি স্পিন সহায়ক উইকেটে দল চার স্পিনার নিয়ে মাঠে নামে।

রূপালী বাংলাদেশ

Link copied!