× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৫৬ এএম

আইপিএলের মঞ্চে আজ পাঞ্জাব-গুজরাট লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৫৬ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরে আজ মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স-আপ পাঞ্জাব কিংস ও সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। নিউ চণ্ডীগড়ের নবনির্মিত মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (৩১ মার্চ) চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে এই দুই হেভিওয়েট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

২০২৫ সালের আসরে মাত্র ৬ রানের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত এখনো দগদগে পাঞ্জাব শিবিরের। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আজ তারা ঘরের মাঠে সেই আক্ষেপ মেটানোর লক্ষ্যেই অভিযান শুরু করবেন। 

অন্যদিকে, শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সও তাদের শুরুর বছরগুলোর সেই রাজকীয় ধারাবাহিকতা ফিরে পেতে মরিয়া।

পাঞ্জাব কিংসের জন্য আজকের ম্যাচে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গতি তারকা লকি ফার্গুসনের অনুপস্থিতি। ব্যক্তিগত কারণে দলে যোগ দিতে দেরি হওয়ায় তার জায়গায় আজ দেখা যেতে পারে জেভিয়ার বার্টলেট অথবা প্রোটিয়া পেসার মার্কো জানসেনকে। 

তবে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও আর্শদীপ-চাহালদের নিয়ে গড়া বোলিং বিভাগ আইয়ারকে স্বস্তি দিচ্ছে।

বিপরীতে গুজরাট টাইটান্স তাদের স্কোয়াডে যোগ করেছে মোহাম্মদ সিরাজ ও অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। তবে টাইটান্সদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের উদ্বোধনী জুটি। 

অধিনায়ক শুভমান গিল এবং গত আসরের 'অরেঞ্জ ক্যাপ' বিজয়ী সাই সুদর্শনের জুটি যেকোনো বোলিং আক্রমণের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আইপিএলের পরিসংখ্যানেও দুই দল সমানে সমান, এখন পর্যন্ত খেলা ৬টি ম্যাচের মধ্যে ৩টি করে জয় পেয়েছে উভয় পক্ষই।

মুল্লানপুরের উইকেট ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সমান সুযোগ তৈরি করে সবসময়। বালি-ভিত্তিক এই আউটফিল্ডে পাওয়ারপ্লেতে পেসাররা অতিরিক্ত বাউন্স ও গতি পেলেও খেলা যত গড়াবে, পিচ ধীরগতির হয়ে আসবে। ফলে মিডল ওভারে রশিদ খান বা যুজবেন্দ্র চাহালদের মতো স্পিনাররা কার্যকরী ভূমিকা রাখতে পারেন।

এদিকে, আজকের ম্যাচে টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সন্ধ্যার ম্যাচে শিশিরের প্রভাব বিবেচনায় নিলে টসজয়ী অধিনায়ক আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!