× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

হঠাৎ জনসম্মুখে মাশরাফি— ভিডিও সম্পর্কে যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে দুইবারের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা— ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর হলো তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি মাশরাফির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি। এ ছাড়া, আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।

সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। ২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। 

রূপালী বাংলাদেশ

Link copied!