× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:০৮ এএম

নেপালকে উড়িয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:০৮ এএম

নেপালকে উড়িয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় পাত্তাই পায়নি নেপালের মেয়েরা। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন সৌরভী আক্তার প্রীতি।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে দাপটের সাথে খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। সাথী মুন্ডার দুর্দান্ত মুভে বক্সের ভেতরে প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান।

৫ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। বাংলাদেশের আলফিকে ফেলে দিয়েছিলেন নেপালের গোলকিপার। পেনাল্টির বাঁশি বাজাতে রেফারি কার্পণ্য করেননি। স্পট কিক থেকে গোলকিপারের ডান দিক দিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন প্রীতি।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় বাংলাদেশ। ৬২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন প্রীতি। ৭৬ মিনিটে বাংলাদেশকে হতাশ করেন আলফি। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

Link copied!