× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৪ পিএম

মুলতানকে উড়িয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বোলারদের সম্মিলিত আক্রমণের পর দুই টপ-অর্ডার ব্যাটসম্যান মাজ সাদাকাত ও উসমান খানের তাণ্ডবে বড় জয় পেল হায়দরাবাদ কিংসমান। বুধবার টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ের ফলে আগামী শুক্রবার মেগা ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে হায়দরাবাদ।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতানস। তবে হায়দরাবাদের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে তারা। দলীয় মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বসা সুলতানদের ইনিংস এক সময় ৫২ রানে ৫ উইকেটে পরিণত হয়। 

টপ-অর্ডারের ব্যর্থতায় যখন একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল, তখন দলের হাল ধরেন শান মাসুদ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া মাসুদকে কিছুক্ষণ সঙ্গ দেন মোহাম্মদ নেওয়াজ। তবে ইনিংসের শেষদিকে ফয়সাল আকরামের সাথে তার ৩৪ রানের দ্রুতগতির জুটিটিই মুলতানকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। 

শান মাসুদের অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে মুলতান। হায়দরাবাদের হয়ে আকিফ জাভেদ, হুনাইন শাহ ও মোহাম্মদ আলী প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ কিংসমান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ওপেনার মার্নাস ল্যাবুশেন দ্রুত বিদায় নিলেও তা দলের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। 

দ্বিতীয় উইকেটে মাজ সাদাকাত ও উসমান খান মিলে গড়েন ১০২ রানের এক ম্যাচজয়ী জুটি। সুলতানদের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে এই দুই ব্যাটারই ব্যক্তিগত ৬৪ রান করে সংগ্রহ করেন।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ৫ ওভার বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। 

রূপালী বাংলাদেশ

Link copied!