× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০২:১৮ পিএম

টি-১০ লিগে ডাক পেলেন আরেক বাংলাদেশি তারকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০২:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-১০ লিগে প্লেয়ার্স ড্রাফটের আগেই জিম আফ্রো দল পেয়েছিলেন বাংলাদেশের তরুণ তারকা রিশাদ হোসেন। চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক পেলেন এনামুল হক বিজয়ও।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে জিম আফ্রো টি-১০ লিগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। যে দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

চলতি মাসের ২১ তারিখে পর্দা উঠবে জিম আফ্রো টি-১০ লিগের দ্বিতিয় আসর। জিম্বাবুয়ের হারারেতে আয়োজিত টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

টুর্নামেন্টটির প্রথম আসরে খেলেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই এবারের টি-১০ লিগের সময় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টি–টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

তারকা লেগ স্পিনার রিশাদ কিছুদিন আগেই বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন। জিম আফ্রো টি-১০ লিগের হারারে বোল্টস তাঁকে ড্রাফটের বাইরে সরাসরি সই করে। রিশাদ আছেন বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘বি’–তে। দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে আছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম।

এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে। তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়ারা। এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।

আরবি/এফআই

Link copied!