× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১১:০৩ এএম

আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটাবে অস্ট্রিয়া!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের মঞ্চে আজ জমতে যাচ্ছে আরেকটি বহুল প্রতীক্ষিত লড়াই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাল্ফ রাংনিকের শিষ্যদের নিয়ে গড়া অস্ট্রিয়া। পরিসংখ্যান, তারকাসমৃদ্ধ স্কোয়াড ও সাম্প্রতিক ফর্ম—সব দিক থেকেই আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ফুটবল বিশ্লেষকদের একাংশের বিশ্বাস, শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মক অস্ট্রিয়া এই ম্যাচে বড় চমক দেখাতে পারে। ফলে রাতের এই লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল।

বিশ্লেষকদের মতে, ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের ধারণা, আর্জেন্টিনার হয়ে গোল করতে পারেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ, আর অস্ট্রিয়ার হয়ে জালের দেখা পেতে পারেন মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেন মেসি।

বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে গোল পেলেই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

বর্তমান চ্যাম্পিয়নরা দুর্দান্ত ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছে লিওনেল স্কালোনির দল। টানা আট জয়ের ধারায় থাকা আর্জেন্টিনা এই ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

তবে অস্ট্রিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। শুধু তাই নয়, গত ১২ ম্যাচে ১০ জয় তুলে নিয়েছে রাংনিকের শিষ্যরা। এই সময়ে তাদের একমাত্র হারটি এসেছে রোমানিয়ার বিপক্ষে।

বিশ্লেষকদের বিশ্বাস, অস্ট্রিয়ার হাই-প্রেসিং ফুটবল আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে। বিশেষ করে দ্রুত পাল্টা আক্রমণ এবং সেট-পিস থেকে তারা বিপদ তৈরি করার সক্ষমতা রাখে। যদি মেসিকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুযোগগুলো কাজে লাগানো যায়, তাহলে বড় অঘটন ঘটাতেও পারে ইউরোপের দলটি।

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মেসি। ২০০তম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করা এই কিংবদন্তি এখন নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে তার পা থেকে আরেকটি গোল এলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার মুকুট এককভাবেই মাথায় উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!