× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৪:৫৬ পিএম

একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার ৩ ভাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৪:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বিয়ে করেছেন। ২৬ বছর বয়সী লেগ স্পিনার বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন।

তবে তিনি একা নন; একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসাথে।

বিয়েতে উপস্থিত ছিলেন, তার জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন; মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

তার বিয়ে নিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার সতীর্থরা। মোহাম্মদ নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

আরেক সতীর্থ ওমরজাই লিখেন, ‘বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’

আরবি/এফআই

Link copied!