× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১২:৪৮ পিএম

ভুটানের বিপক্ষে আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১২:৪৮ পিএম

বাংলাদেশ ও ভুটান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভুটান। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ম্যাচের আগে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই প্রীতি ম্যাচ। 

যেহেতু এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ, কোচ হ্যাভিয়ের কাবরেরার সামনে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করার দারুণ সুযোগ রয়েছে। খেলোয়াড় পরিবর্তনেও তেমন কোনো কঠোর নিয়ম থাকছে না।

বাংলাদেশ দল শেষবার ভারতের বিপক্ষে মার্চ মাসে ৪-২-৩-১ ছকে খেলেছিল। সেই ম্যাচে হামজা চৌধুরী ছিলেন দলের মূল কেন্দ্রবিন্দুতে। 

তবে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচে শুরুর একাদশে তাকে নাও দেখা যেতে পারে, যদিও তিনি খেলতে চেয়েছেন। এখন সবকিছুই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর।

গতকাল সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা নিশ্চিত করেছেন, ফাহমিদুল ইসলামের জাতীয় দলে অভিষেক হবে। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো অনিশ্চিত। 

ফরোয়ার্ড লাইনে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সুমন রেজাকে দেখা যেতে পারে। কাবরেরা নম্বর নাইন হিসেবে তার সামর্থ্য পরখ করে দেখতে আগ্রহী।

গোলপোস্টের নিচে সম্ভবত শুরু করবেন মিতুল মারমা। তার সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী এবং সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে সোহেল রানা অথবা কাজেম শাহকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা।

রূপালী বাংলাদেশ

Link copied!