× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০২:৩৮ পিএম

কোচের পদত্যাগ দাবিতে বাংলাদেশের ফুটবলে তোলপাড়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০২:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন প্রকাশ্যে কোচের পদত্যাগের দাবি তুলেছেন। 

শনিবার (১৪ জুন) সকালে বাফুফের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

শাহীন বলেন, আমি আজ এখানে অডিট বা গভর্মেন্ট রিলেশন নিয়ে কিছু বলতে আসিনি।

আমি জাতীয় দল কমিটির সদস্য হিসেবে একটা কথাই বলতে এসেছি, জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের এটিই প্রত্যাশা।

বাফুফের এই সংবাদ সম্মেলনে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ২১ সদস্যের নির্বাহী কমিটি থেকে ১৫ জন সভায় যোগ দিলেও, শাহীনের বক্তব্য ছিল সবচেয়ে বিস্ফোরক। 

মঞ্চে এক কোণায় গোমড়া মুখে বসে থাকা এই সদস্যের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে যখন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তাকে ভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে অনুরোধ করেন।

শাহীন তার বক্তব্যে জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স, কৌশলগত ভুল ও খেলোয়াড় নির্বাচনে গরমিলের বিষয়গুলো ইঙ্গিত করে সরাসরি কোচের দায় উল্লেখ করেন। 

জানা গেছে, বিষয়টি নিয়ে বাফুফের অন্য সদস্যরা বিব্রতবোধ করেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে বলেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করব।

এদিকে, সাংবাদিকদের একাধিক প্রশ্নেও ক্যাবরেরা প্রসঙ্গে সরাসরি উত্তর দেননি সভাপতি। তিনি জানান, এখনই এ বিষয়ে মন্তব্য করা প্রি-ম্যাচিউর হবে। 

আমাদের জাতীয় দল কমিটি নিয়মিতভাবে পারফরম্যান্স মূল্যায়ন করে, সে প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই ক্যাবরেরার কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ বাড়ছে। 

শাহীনের এই প্রকাশ্য প্রতিবাদ সেই ক্ষোভেরই প্রতিফলন, যা এখন বাফুফের ভেতরেই নতুন আলোড়ন তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!