× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৫৫ পিএম

৮ রানে ২ ওপেনারকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৫৫ পিএম

সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।

আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।

টস হেরে বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে ওপেন করতে আসে সাইফ হাসান ও সৌম্য সরকার। ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় সাইফের উইকেট হারায় টাইগাররা।

সাইফ আউট হওয়ার ২ বল পড়ে আবারও উইকেট হারায় বাংলাদেশ। ব্যাক্তিগত ৬ বলে ৪ রান করে করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে অনেকদিন পর জাতীয় দলে ফেরা আরেক ওপেনার সৌম্য সরকার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২ রান। ক্রিজে ২ বলে শূন্য রানে খেলছে নাজমুল হোসেন শান্ত এবং ৫ বলে ৪ রানে ব্যাট করছে তাওহীদ হৃদয়।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেয় জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!