× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:৩৩ পিএম

বিপিএল

নিলামে সর্বোচ্চ যত টাকা খরচ করতে পারবে দলগুলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একের পর এক সূচি পরিবর্তনের পর অবশেষে আজ বিকেলে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটার নিলামের। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বিকেল ৪টায় শুরু হবে বহুল প্রত্যাশিত এই নিলাম। এবারের নিলামে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি।

বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলের স্কোয়াড গঠন ও ব্যয়ের সীমা আগেই নির্ধারণ করে দিয়েছে। নিলামে খেলোয়াড় কেনা হবে দুই ধরনের মুদ্রায়—দেশি খেলোয়াড়দের জন্য বাংলাদেশি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের জন্য মার্কিন ডলার।

স্থানীয় ক্রিকেটার কিনতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করতে পারবে। তবে নিলামের আগে সরাসরি চুক্তিতে নেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক এই বাজেটের আওতার বাইরে থাকবে।

অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বরাদ্দ সাড়ে ৩ লাখ মার্কিন ডলার। তবে নিলামের আগে সরাসরি চুক্তিতে নেওয়া বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক এই বরাদ্দের মধ্যেই গণ্য হবে। এ ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সরাসরি চুক্তির অর্থ প্রকাশ করতে হবে এবং বাকি অর্থ দিয়ে বিদেশি খেলোয়াড় নিলামে কিনতে পারবে।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়ের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২২ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির খেলোয়াড়দের নিলাম শুরু হবে ১১ লাখ টাকা থেকে।

বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে মোট ৫টি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ২০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ১৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ হাজার ডলার।

এবারের বিপিএল নিলামে অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে।

বিদেশি ক্রিকেটার নিতে হবে ন্যূনতম দুজনকে। যদিও সর্বোচ্চ কোনো নির্ধারিত সীমা নেই। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট স্কোয়াড সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ ২২ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!