× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৩ পিএম

দল পেলেন নাঈম-লিটন, অবিক্রীত মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিপিএল ২০২৫-এর নিলাম। ‘এ’ ক্যাটাগরির দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও লিটন দাসকে দলে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই আসরের নিলাম।

নাঈমকে নিলামে তুলে তিন দলের মধ্যে চরম লড়াই হয়—সিলেট, রংপুর ও নোয়াখালী। শেষ পর্যন্ত জয় আসে চট্টগ্রাম রয়্যালসের। তারা ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে নিলেন ১ কোটি ১০ লাখ টাকায়।

অন্যদিকে লিটন দাসকে রংপুর রাইডার্স ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে।

‘এ’ ক্যাটাগরির দুই তারকার পর ‘বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে। তবে তাকে নিতে আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি।

জানা গেছে, নিলামে মোট জায়গা পেয়েছেন ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সব মিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!