× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:০৩ পিএম

ফিফা ‘দ্য বেস্ট’-এ যারা মেসির পছন্দের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:০৩ পিএম

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার ঘোষণার পর প্রকাশ করা হয়েছে বিভিন্ন দেশের অধিনায়ক ও কোচদের ভোট। সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির ভোট নিয়ে তৈরি হয়েছে আলাদা আলোচনা।

ভোটে মেসি আবারও দেখিয়েছেন তার ফুটবল দর্শন, সতীর্থদের প্রতি আনুগত্য এবং বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ছাপ।

সেরা পুরুষ ফুটবলারের তালিকায় মেসি প্রথম স্থানে রেখেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের উসমান দেম্বেলেকে। ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ও সেরা মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবেই এই ভোট দিয়েছেন মেসি।

দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন কিলিয়ান এমবাপ্পেকে এবং তৃতীয় স্থানে বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে।

সেরা গোলকিপার বিভাগে মেসির প্রথম পছন্দ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ এবং তৃতীয় স্থানে থিবো কুর্তোয়াকে।

যদিও এবার দিবু পুরস্কার পাননি, তবে মেসির ভোটে তার গুরুত্ব স্পষ্ট হয়েছে।

সেরা কোচ বিভাগে মেসির প্রথম পছন্দ লুইস এনরিক। তার অধীনে পিএসজি মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দ্বিতীয় স্থানে বার্সেলোনার বর্তমান কোচ হানসি ফ্লিক এবং তৃতীয় স্থানে আর্সেনালের কোচ মাইকেল আর্তেতাকে ভোট দিয়েছেন মেসি।

এবারের গালায় আর্জেন্টিনার জন্য আরও একটি গর্বের মুহূর্ত এসেছে। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ‘গোল অব দ্য ইয়ার’ বা পুসকাস পুরস্কার জিতেছেন সান্তিয়াগো মন্টিয়েল।

এর ফলে তিনি পুসকাস জেতা তৃতীয় আর্জেন্টাইন ফুটবলার হলেন। এর আগে এই পুরস্কার জিতেছিলেন এরিক লামেলা ও আলেহান্দ্রো গারনাচো।

মজার ব্যাপার হলো, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখন পর্যন্ত কখনো পুসকাস পুরস্কার জিততে পারেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!