× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:০৩ পিএম

বিয়ের কারণে পুরো আইপিএলে থাকছেন না জশ ইংলিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:০৩ পিএম

জশ ইংলিশ। ছবি- সংগৃহীত

জশ ইংলিশ। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিশ, যিনি সম্প্রতি আইপিএল নিলামে ৮.৬ কোটি রুপিতে যুক্ত হলেন লখনৌ সুপার জায়ান্টসে। তবে তিনি নিশ্চিত করেছেন ২০২৬ সালের পুরো মৌসুম খেলবেন না।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, জশ ইংলিশ আগামী এপ্রিল মাসের শুরুতে বিয়ে করছেন। আর আইপিএল ২০২৬ চলবে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত।

এবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ বলেন, ‘আমি পুরো মৌসুমে থাকব না। আমি এপ্রিলের শুরুতে বিয়ে করতে যাচ্ছি। তাই সত্যি বলতে, আমি ভাবিনি যে এবার আইপিএলে খেলব।’

‘প্রথমে আমাকে ‘আনসোল্ড’ দেখেছিলাম, ভাবলাম ঠিক আছে, এবার বিশ্রাম নেব, তারপর অ্যাশেজের জন্য ফোকাস করব। সকালে কয়েকটি মেসেজ দেখার পর জানতে পারলাম যে আমাকে নিলামে বেছে নেওয়া হয়েছে।’

ইংলিশ সাবেক কোচ রিকি পন্টিং পূর্বে জানিয়েছিলেন যে তিনি আংশিক সময়ের জন্য থাকতে নাও পারেন। তবে নিলামে অবশেষে লখনৌ সুপার জায়ান্টস তার জন্য সানরাইজার্স হায়দরবাদকে টপকিয়ে বিড জিতে নেয়।

জশ ইংলিশ পুনরায় তার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে খেলবেন, যিনি আগে পার্থ স্কর্চার্সে তাকে কোচিং করেয়েছেন।

গত আসরে জশ ইংলিশ পাঞ্জাব কিংসের হয়ে ১১ ইনিংসে ২৭৮ রান করেছেন, গড় ৩০.৮৮ এবং স্ট্রাইক রেট ১৬২.৫৭।

রূপালী বাংলাদেশ

Link copied!