× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৩৮ পিএম

বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিপিএল শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে জানান। এখন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবির কাছে যেতে পারে।

কয়েক সপ্তাহ ধরেই দলটি নানা সমস্যার কারণে সংবাদ শিরোনামে ছিল। শুরুতে মেন্টর হিসেবে নিযুক্ত হাবিবুল বাশার সুমন পদত্যাগ করেন। এরপর বিমানবন্দর থেকে খেলোয়াড়দের টিম হোটেলে নেওয়ার সময় দেখা যায় অব্যবস্থাপনা। এমনকি টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে পর্যন্ত দলটির বাসও প্রস্তুত ছিল না।

অভিযোগ রয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি খেলোয়াড়রা আসতে চাননি। ফলে নিলাম ও সরাসরি চুক্তিতে দলে আসা অ্যাঞ্জেলো পেরেরা, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং ও আবরার আহমেদ খেলবেন না।

বর্তমানে হাতে আছে কেবল দুই বিদেশি খেলোয়াড়—ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলাম। তবে তারা এখনো দলটিতে যোগ দেননি।

চট্টগ্রাম রয়্যালসের দলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় নাঈম শেখ, যার পারিশ্রমিক ১ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান প্রমুখ খেলোয়াড়ও দলে রয়েছেন।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শুরু হওয়ার আগে খেলোয়াড়দের ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হয়। এই নিয়ম না মানায় বিদেশি খেলোয়াড়রা দলে যোগ দিতে পারেননি। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি বিসিবিকে ব্যাংক গ্যারান্টির পুরো অর্থও দিচ্ছে না।

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছিল ‘ট্রায়াঙ্গুল সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানের হাতে। শুরু থেকেই দলটিকে ঘিরে নেতিবাচক আলোচনা চলছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!