× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৮ পিএম

শান্ত-মুশফিকের ব্যাটে জয় দিয়ে শুরু রাজশাহীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম ম্যাচে শান্তর শতক ও মুশফিকের ফিফটিতে ৮ উইকেটে সিলেট টাইটান্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বিকেল তিনটায়, এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে সিলেট।

জবাবে ব্যাট হাতে শুরুতে ধাক্কা খায় রাজশাহী। দলীয় ১৯ রানের মাথায় ওপেনার তানজিদ তামিমকে হারিয়ে চাপে পড়ে তারা। শুরুর চাপ সামলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেটে শাহেবজাদার সাথে গড়েন ৪৩ রানের জুটি, দলীয় ৬২ রানে সাহেবজাদা আউট হয়ে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

বাকি কাজটা দুজনের ব্যাটেই সেরে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তর ৬০ বলে ১০১ ও মুশফিকের ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৯.৪ বলে ৮ উইকেটে দলের জয় নিশ্চিত করেন শান্তরা।

রূপালী বাংলাদেশ

Link copied!