আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলে এখনো ঝলক দেখাচ্ছেন। একের পর এক গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে তিনি রংপুর রাইডার্সকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন।
গতকাল ৫ জানুয়ারি সিলেটে রংপুর রাইডার্সের ম্যাচে মাত্র ১৯ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত ৩০ রান করে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। মাত্র ৭ বল হাতে রেখে রংপুর ৫ উইকেটে জয় তুলে নেয়।
রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, মাহমুদউল্লাহ এখনো দেশের সেরা ফিনিশার।
তিনি বলেন, নিলামে যখন দল গঠন করছিলাম, আমাদের একটি ফিনিশারের প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহ ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে বহু ম্যাচ জিতিয়েছেন। তার চেয়ে ভালো ফিনিশার বাংলাদেশে নেই।
প্রথম ম্যাচে হয়তো সে কিছুটা দুর্ভাগা ছিল, কিন্তু এখন তার ক্যারিয়ারের সেরা সময়। আমরা মাহমুদউল্লাহর মতো খেলোয়াড় পেয়ে ভাগ্যবান। মাহমুদউল্লাহর সঙ্গে সরাসরি চুক্তিতে থাকা মুস্তাফিজকেও তিনি সৌভাগ্য বলে অভিহিত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন