× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৬ পিএম

বিপিএল থেকে নোয়াখালীর বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। লিগ পর্বে এখনো একটি ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্ট থেকে ছিঁটকে গেছে দলটি। নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফের সব সম্ভাবনা শেষ হয়ে যায় নোয়াখালীর।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে নোয়াখালী এক্সপ্রেস। ৭ ম্যাচে হেরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করছে দলটি। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। তবে চট্টগ্রামের পেসার শরীফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি তারা। মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় নোয়াখালীর ইনিংস।

নোয়াখালীর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। জাকের আলী অনিক করেন ২৩ রান।

অপরদিকে শরীফুল ইসলাম মাত্র ৯ রান খরচ করে ৫ উইকেট নেন, যা বিপিএলে কোনো বাংলাদেশি পেসারের সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল আবু হায়দার রনির দখলে। তিনি ২০১৪ সালে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের, যিনি গত বছর ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে চট্টগ্রাম। মাত্র ২৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় দলটি। তবে এরপর মেহেদী হাসান ও হাসান নেওয়াজ দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। হাসান নেওয়াজ ১১ রান করে ফিরে গেলেও মেহেদী হাসান আসিফ আলিকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন।

শেষ পর্যন্ত ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় চট্টগ্রাম রয়্যালস। মেহেদী হাসান ৩৬ বলে অপরাজিত ৪৯ রান করেন এবং আসিফ আলি ৩০ বলে অপরাজিত থাকেন ৩৬ রানে।

রূপালী বাংলাদেশ

Link copied!