× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:২৫ পিএম

বিপিএল মাতাতে আসছেন টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:২৫ পিএম

স্যাম বিলিংস। ছবি : সংগৃহীত

স্যাম বিলিংস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্লে-অফের টিকিট নিশ্চিত করেই রীতিমতো ‘ইংলিশ কাউন্টি’ হয়ে উঠেছে সিলেট টাইটান্স। শিরোপা জয়ের মিশন নিয়ে অভিজ্ঞ পেসার ক্রিস ওকসের পর এবার সিলেটে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টির মারকুটে ব্যাটার স্যাম বিলিংস। 

তবে সবচেয়ে বড় চমক আসতে পারে ফিল সল্টের হাত ধরে, যার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা পৌঁছানোর পর বিশ্রাম নেননি ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। রোববার বিকেলেই মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন তিনি। তার নিঁখুত পেস আর অভিজ্ঞতা এলিমিনেটর ম্যাচে সিলেটের বড় শক্তি হতে যাচ্ছে।

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার স্যাম বিলিংস সরাসরি চুক্তিতে সোমবারই দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

সিলেটের ডেরায় মঈন আলী ও ইথান ব্রুকস আগে থেকেই আছেন। ওকস ও বিলিংস যোগ দেওয়ায় বিদেশি কোটায় ইংল্যান্ডের জয়জয়কার। তবে গুঞ্জন ডালপালা মেলছে ফিল সল্টকে নিয়ে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে অন্যতম বিধ্বংসী এই ওপেনারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির কথা অনেক দূর এগিয়েছে। সল্ট আসলে সিলেটের টপ-অর্ডার যে কোনো বোলিং আক্রমণের জন্য ত্রাস হয়ে উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!