× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাহিদ হাসান মাহা

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৪৫ এএম

সময় বদলেছে, বোর্ড বদলেছে, আসছেন সাকিব

জাহিদ হাসান মাহা

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৪৫ এএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

তিনি হার মানেন না। বিতর্ক, নিষেধাজ্ঞা, রাজনৈতিক ঝড়—সবকিছু পুড়িয়ে ছাই করেও তিনি বারবার ফিরে আসেন। ঠিক ফিনিক্স পাখির মতো। নামটা টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান।

যে ক্রিকেটারের দেশে ফেরা ৫ আগস্টের পর ‘অসম্ভব’ বলে ধরে নিয়েছিল সবাই, সেই অসম্ভবই এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে সম্ভাবনায়। বিসিবির সবুজ সংকেত, সরকারের নীতিগত নমনীয়তা আর বোর্ডের অভ্যন্তরীণ আলোচনায় তৈরি হচ্ছে এক নাটকীয় প্রত্যাবর্তনের মঞ্চ। আর সেই মঞ্চের আলো ঠিক এখন গিয়ে পড়েছে সাকিবের দিকেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীনই নিজের শেষ অধ্যায়ের ইচ্ছেটা প্রকাশ করেছিলেন তিনি—ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে। 

কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অস্থির বাস্তবতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের নামে মামলা, নিরাপত্তা শঙ্কা আর প্রশাসনিক জটিলতায় সেই বিদায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এক বুক অভিমান নিয়েই দুবাই থেকে ফিরে যেতে হয়েছিল তাকে।

সময় বদলেছে। বদলেছে বিসিবির ক্ষমতার কাঠামোও। ফারুক আহমেদের পর ‘আমিনুল ইসলাম যুগে’ এসে যে আলোচনা প্রথমে চাপা ছিল, সেটিই গত ২৪ জানুয়ারির বোর্ড সভায় এসে বিস্ফোরণ ঘটায়। 

এতদিন সাকিবের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনড় অবস্থানও এখন আর নেই। দায়িত্ব বদলে যাওয়ায় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো এগোচ্ছে অনেকটাই ইতিবাচক পথে।

বোর্ডের ভেতরে এখন আর গোপনীয়তা নেই—সাকিব বিবেচনায় আছেন, এমনকি সম্ভাব্য সময়ও জানিয়ে দেওয়া হয়েছে।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েন, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

নিউইয়র্কে থাকা সাকিবও নীরব নন। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, দেশের হয়ে আবার মাঠে নামার আগ্রহ যে তার ভেতরে এখনো দাউদাউ করে জ্বলছে, সেটি বিসিবির সঙ্গে ফোনালাপেই স্পষ্ট। 

বাংলাদেশ ক্রিকেটও যেন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে—যেখানে ইতিহাস, আবেগ আর বাস্তবতা এসে মিলছে এক বিন্দুতে। প্রশ্ন একটাই—এই প্রত্যাবর্তন কি হবে সাকিব আল হাসানের শেষ অধ্যায়, নাকি আরেকটি নতুন মহাকাব্যের শুরু?

রূপালী বাংলাদেশ

Link copied!