× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৭ এএম

আইসিসি কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৭ এএম

আইসিসি কার্যালয়

আইসিসি কার্যালয়

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আইসিসির কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জয় শাহ ও ভারতকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা গেছে।

এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানি ইউটিউবার ও অভিনেতা আরসালান নাসিরের প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। সেই প্রসঙ্গেই একপর্যায়ে বিতর্কিত ও হুমকির মতো মন্তব্য উঠে আসে।

ভিডিওতে আরসালান নাসির ভারত, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়ে আক্রমণাত্মক ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়েও ব্যক্তিগত ও অসম্মানজনক মন্তব্য করা হয়।

ভিডিওতে তাকে প্রকাশ্যে আইসিসির কার্যালয়ে হামলার হুমকি দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, আইসিসির সদর দপ্তর দুবাইয়ে থাকায় জয় শাহ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপদ রয়েছেন। তবে অফিসটি যদি ভারতে থাকত, তাহলে সেটি ‘উড়িয়ে দেওয়া হতো’—এমন বক্তব্যও দেন তিনি।

ভিডিওতে আরও দাবি করা হয়, পাকিস্তান সরকারই নাকি আইসিসি ও ভারতের ওপর প্রভাব বিস্তার করে। পাকিস্তান সরকারের ম্যাচ বয়কট সংক্রান্ত ঘোষণার পর আইসিসির এক বিবৃতির প্রেক্ষাপটে এসব মন্তব্য করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এসব বক্তব্যকে বিপজ্জনক, দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উদ্বেগও প্রকাশ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!