× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩৬ পিএম

সোহান ঝড়ে অবিশ্বাস্য জয় পেল দুর্বার একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩৬ পিএম

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অবিশ্বাস্য এক জয়ের গল্প লিখলেন নুরুল হাসান সোহান। হারতে থাকা ম্যাচটি প্রায় একাই টেনে তুললেন তিনি। তার বিধ্বংসী  ইনিংসে ধূমকেতু একাদশকে ২ উইকেটে হারিয়েছে দুর্বার একাদশ।

দলের এই জয়ে ৪৪ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ও হার না মানা ইনিংস খেলেন সোহান। যদিও শেষ ওভারে রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি, তবে তার আগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

টস জিতে আগে ব্যাট করে ধূমকেতু একাদশ ১৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন দাস। জবাবে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছিল দুর্বার একাদশ।

এমন কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে দলের হাল ধরেন সোহান। এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। চাপের মুখে তার এই ৭৬ রানের ইনিংসটিই মূলত পার্থক্য গড়ে দেয়।

ম্যাচসেরা হলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় প্রচেষ্টাকেই বড় করে দেখছেন সোহান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, না আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার যারা ছিল সবারই কিছু না কিছু অবদান ছিল। ছোট ছোট অবদান মিলে বড় জয় এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!