শ্রীলঙ্কান ক্রিকেটে বড় ধাক্কা। চোটের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের পেস তারকা মাথিশা পাথিরানা। স্ক্যান রিপোর্টে তার পায়ে ‘কাফ স্ট্রেইন’ ধরা পড়েছে, যা সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বল করার সময় বাঁ পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পাথিরানা। মাঠে লুটিয়ে পড়ার পর সতীর্থদের সহায়তায় তিনি মাঠ ছাড়েন। এরপর সেই ইনিংসে আর বল করতে পারেন পাথিরানা।
জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে লঙ্কান ব্যাটিং কনসালটেন্ট বিক্রম রাঠৌর পাথিরানার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে আনফিট ঘোষণা করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন