× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৫ পিএম

সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৫ পিএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর তার জাতীয় দলে ফেরা নিয়ে জোরালো আলোচনা চলছে। এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও আইনি বিষয়গুলোর কেস ফাইল সরকারের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সাকিবকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া থেমে নেই। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তিনি আবারও জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক টক শোতে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে তার নিয়মিত কথা হয় এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরেও তাদের মধ্যে আলোচনা হয়েছে। সাকিব খেলতে চান জানিয়ে বোর্ডের পক্ষ থেকে তাকে জাতীয় দলে চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে সাকিবের বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও অন্যান্য আইনি জটিলতা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 

এ বিষয়ে আসিফ আকবর জানান, সাকিবের আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে রোববার বা সোমবারের মধ্যে সংশ্লিষ্ট কেস ফাইল সরকারের কাছে পাঠানো হতে পারে। এরপর বিষয়টি সরকারের বিবেচনার ওপর নির্ভর করবে।

বিসিবি সূত্রে জানা গেছে, ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে ফাইলগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত এলে শিগগিরই দেশে ফিরবে সাকিব।

রূপালী বাংলাদেশ

Link copied!