× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৫ পিএম

ভারতের মুখোমুখি হতে প্রস্তুত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশকের খরা কাটিয়ে ভারতের মাটিতে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম ভারতের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলল তারা। তবে প্রত্যাবর্তনের শুরুটা সুখকর হয়নি সিকান্দার রাজাদের জন্য। 

সুপার এইটের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। কিন্তু এই বড় পরাজয়ের পেছনে কন্ডিশন বা অনভ্যস্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করতে রাজি নন জিম্বাবুয়ে অধিনায়ক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় ক্যারিবীয় ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে তারা স্কোরবোর্ডে তোলে ২৫৪ রানের বিশাল সংগ্রহ। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় জিম্বাবুয়ে। ১০৩ রানে ৯ উইকেট হারিয়ে যখন অল-আউটের শঙ্কায় দল, তখন ব্র্যাড ইভান্সের ২১ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংসে জিম্বাবুয়ে পৌঁছাতে পারে ১৪৭ রান পর্যন্ত।

অজুহাত দিতে নারাজ রাজা জিম্বাবুয়ের বর্তমান দলের মাত্র দুজনের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। এ ছাড়া গ্রুপ পর্বের ম্যাচগুলো তারা খেলেছে শ্রীলঙ্কার বড় মাঠ ও মন্থর উইকেটে, যার তুলনায় ওয়াংখেড়ের উইকেট ও বাউন্ডারি সম্পূর্ণ ভিন্ন। 

তবে ম্যাচ শেষে অধিনায়ক সিকান্দার রাজা বলেন, আমরা যদি ভেন্যু বা দেশ পরিবর্তন নিয়ে ভাবি, তবে এই ম্যাচ থেকে কিছুই শিখতে পারব না। অজুহাত আমাদের সাহায্য করবে না। যদি আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকে, তবে বিশ্বের যেখানেই খেলি না কেন, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভেন্যু পরিবর্তন আমাকে ভাবাচ্ছে না।

এদিকে সুপার এইটের লড়াইয়ে জিম্বাবুয়ের পরবর্তী গন্তব্য চেন্নাই। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ম্যাচে হেরে ভারতও বর্তমানে বেশ চাপে রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!