× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:১৫ পিএম

দালাল স্লোগান শুনে মেজাজ হারালেন মিঠুন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:১৫ পিএম

মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে যান মিঠুন। ছবি  : সংগৃহীত

মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে যান মিঠুন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২৬ মৌসুমে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনের মাঠের বাইরের এক আচরণ। খেলা চলাকালীন গ্যালারি থেকে আসা ক্রমাগত আপত্তিকর স্লোগান ও কটূক্তির মুখে মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে যান তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের ইনিংসের মাঝামাঝি সময়ে। মাঠে তখন পানি পানের বিরতি (ড্রিঙ্কস ব্রেক) চলছিল। এমন সময়ে গ্যালারির একটি নির্দিষ্ট অংশ থেকে একদল দর্শক মিঠুনকে উদ্দেশ্য করে বারবার ‘দালাল’ বলে স্লোগান দিচ্ছিলেন। 

শুরুতে মিঠুন বিষয়টিকে উপেক্ষা করে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও সময়ের সাথে সাথে স্লোগানের মাত্রা ও তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বাউন্ডারি লাইন পেরিয়ে গ্যালারির গ্রিলের দিকে দ্রুতবেগে ছুটে যান তিনি।

গ্যালারির একদম কাছে গিয়ে মিঠুন উপস্থিত দর্শকদের কাছে তাকে ‘দালাল’ বলার কারণ জানতে চান, তবে এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিঠুনকে সামনে পেয়ে দর্শকরা স্লোগানের মাত্রা আরও বাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে মাঠের ভেতর এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার দিকে মোড় নেওয়ার আগেই দ্রুত হস্তক্ষেপ করেন মিঠুনের সতীর্থ ও দায়িত্বরত মাঠকর্মীরা। তারা মিঠুনকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে মাঠের মাঝখানে নিয়ে যান। 

রূপালী বাংলাদেশ

Link copied!