× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:২৯ পিএম

আইপিএলে আজ মুখোমুখি লখনৌ-বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ বুধবার (১৫ এপ্রিল) চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস।

চলতি আইপিএল মৌসুমে আরসিবি এখন পর্যন্ত সেরা ব্যাটিং দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তাদের টপ-অর্ডার ব্যাটাররা ১১.১ রান রেট এবং ৪৫.২ গড়ে রান তুলছে। 

গড়ে প্রতি ৩.৬ বল অন্তর বাউন্ডারি হাঁকাচ্ছে তারা, যা লিগের অন্য যে কোনো দলের চেয়ে বেশি। বিশেষ করে টানা চার ম্যাচে ২০০-এর বেশি স্কোর করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে আরসিবি। আজ তাদের সামনে সুযোগ রয়েছে টানা পঞ্চম ম্যাচে ২০০ প্লাস স্কোর গড়ে বিশ্বরেকর্ড ছোঁয়ার।

বিপরীত চিত্র দেখা যাচ্ছে লখনৌ শিবিরে। ব্যাটিংয়ের প্রায় প্রতিটি প্যারামিটারে তারা লিগের তলানিতে রয়েছে। তাদের রান রেট মাত্র ৭.৬ এবং টপ-অর্ডারের বাউন্ডারি মারার হার ৫.৬ বলে একটি। 

যেখানে আরসিবি প্রতি ম্যাচেই রানের পাহাড় গড়ছে, সেখানে লখনৌয়ের সর্বোচ্চ সংগ্রহ এ পর্যন্ত মাত্র ১৮২। তবে ব্যাটিংয়ে পিছিয়ে থাকলেও বোলিংয়ে বাজিমাত করছে লখনৌ। 

৮.৫ ইকোনমি রেট নিয়ে তারা আসরের সেরা বোলিং ইউনিট। টুর্নামেন্টে যখন ২০০ রান অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, লখনৌ সেখানে একবারও ২০০ রান খরচ করেনি।

দুই দলের লড়াইয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উত্তাপ ছড়ায় পুরোনো দ্বৈরথও। ২০২৩ সালে চিন্নাস্বামীতে শেষ বলে নাটকীয় জয় কিংবা লখনৌয়ের মাঠে বিরাট কোহলি ও তৎকালীন লখনৌ মেন্টর গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময় আজও ভক্তদের মনে তাজা। 

২০২৪ সালে মায়াঙ্ক যাদবের ১৫০ কিমি গতির বাউন্সারে আরসিবি ব্যাটারদের নাকাল হওয়ার স্মৃতিও ম্যাচে বাড়তি রোমাঞ্চ যোগ করছে।

ব্যক্তিগত অর্জনের দিকে তাকালে আজ স্পটলাইটে থাকবেন আরসিবির রজত পাতিদার। ২১৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটার এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সফল সিক্সার হিটার। 

অন্যদিকে, আইপিএলে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাত্র দুটি ছক্কা। 

রূপালী বাংলাদেশ

Link copied!